দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি অঞ্চলটির একটি মানচিত্রের ছবি শেয়ার করেন। ছবিটিতে হরমুজ প্রণালিকে গোল চিহ্ন দিয়ে ঘিরে ‘নতুন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ লেখা রয়েছে।
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো একই ছবি শেয়ার করলেন ট্রাম্প। তবে এবার তিনি ছবিটির সঙ্গে কোনো লেখা বা মন্তব্য যোগ করেননি।
এর এক দিন আগে দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ‘এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবেই দেখি।’
সূত্র: আল-জাজিরা
/অ